দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের কেশবপুরে দ্রুতগতির বাসের চাপায় রোকেয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার মানিক ফকির আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বেরিয়েছিলেন রোকেয়া খাতুন। মহাসড়ক দিয়ে হাঁটার সময় দ্রুতগতির স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পড়ে। তবে ওই সময় ফজরের নামাজ আদায় করতে শিক্ষক-শিক্ষার্থীরা পাশের মসজিদে থাকায় বড় ধরনের হতাহত এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে নিহতের মরদেহ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত হেলপার মানিক ফকির কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রোকেয়া খাতুন মধ্যকুল এলাকার রেজাউলের স্ত্রী। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/